Az-Zalzalah
The Earthquake
8 versesMadinah
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
তাজকিয়া নফস · বাংলা
যখন প্রচন্ড কম্পনে যমীন ভীষণভাবে প্রকম্পিত হবে।
99:1
তাজকিয়া নফস · বাংলা
আর যমীন তার অসহ্য ভারি-বোঝা বের করে দেবে।
99:2
তাজকিয়া নফস · বাংলা
আর মানুষ বলবে, ‘এর কী হয়েছে?
99:3
তাজকিয়া নফস · বাংলা
সেদিন যমীন তার বৃত্তান্তের হাদীস বলবে।
99:4
তাজকিয়া নফস · বাংলা
কারণ তোমার রব তাকে ওহি করবেন।
99:5
তাজকিয়া নফস · বাংলা
সেদিন সমগ্র মানব জাতি দলে দলে বিভক্ত হয়ে বেরিয়ে আসবে, যেনো তাদেরকে তাদের আমলনামা দেখিয়ে দেওয়া হয়। [আর (কাফেরদেরকে বলা হবে) হে অপরাধীগণ! আজ তোমরা (মুমিনদের থেকে) পৃথক হয়ে যাও। সুরা ইয়াসিন আয়াত-৫৯]
99:6
তাজকিয়া নফস · বাংলা
সুতরাং, যে বিন্দু পরিমাণ অতি ক্ষুদ্র ভালো কাজ করবে, সে তা নিজেই দেখতে পাবে।
99:7
তাজকিয়া নফস · বাংলা
আর যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, সেও তা দেখতে পাবে।
99:8