সালাত, taqwa, و ل ص, mercy, ja…
Juz 30 · Page 597 · Hizb 60

At-Tin

The Fig

8 versesMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

তাজকিয়া নফস · বাংলা

শপথ ‘তীন’ ও জলপাই’ এর –[তীন উপত্যকা নুহ নবী,জয়তুন-জলপাই উপত্যকা ঈসা নবীর সাথে সম্পর্কিত]

95:1
তাজকিয়া নফস · বাংলা

শপথ সিনাই পর্বতের। [তুর- পাহাড় বা পর্বত ২৩:২০] সিনাই পাহাড় মুসা নবীর সাথে সম্পর্কিত] [19:52, 20:9-36, 52:1. Exodus 3:1-18 and 4:1-17]

95:2
তাজকিয়া নফস · বাংলা

আর শপথ এই প্রশান্ত-বিশ্বস্থ ভূখন্ডের/দেশের। [ইব্রাহীম নবীর সাথে সম্পর্কিত ২:১২৬ [আমিন-প্রশান্ত,বিশ্বস্ত,নিরাপদ] বালাদ-ভূখন্ড,দেশ- ৭:৫৭,৫৮; ৩:১৯৬; ৩৫:৯; ৫০:৩৬; ২৫:৪৯; ৪৩:১১; ৫০:১১]

95:3
তাজকিয়া নফস · বাংলা

অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। [নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও কর্মকে সংশোধন করেছে তারাই সৃষ্টির সেরা। আল বায়্যিনাহ আয়াত-৭] “নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তার নফসকে পরিশুদ্ধ করেছে।” সুরা শামস আয়াত-৯]

95:4
তাজকিয়া নফস · বাংলা

তারপর তাকে আমি নিকৃষ্টদের নিকৃষ্টতম করে দিয়েছি। [সর্বনিম্ন জঘণ্য স্তরে নামিয়ে দিয়েছি] [যেসব মানুষ পশুর চেয়েও অধম- ৭:১৭৯]

95:5
তাজকিয়া নফস · বাংলা

কিন্তু তাদেরকে নয়, যারা ঈমান আনে ও কর্মকে সংশোধন করে। তাদের জন্য তো রয়েছে অন্তহীন-অফুরন্ত পুরস্কার।

95:6
তাজকিয়া নফস · বাংলা

(সুন্দর-মহৎ-ভালো কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই তো ইনসাফপূর্ণ কথা) কাজেই মহান জীবন আদর্শ তথা দ্বীনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে?

95:7
তাজকিয়া নফস · বাংলা

আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?

95:8