Al-Bayyinah
The Clear Proof
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
কিতাবীধারী (ইহুদী,খ্রিষ্টানদের) মধ্যে যারা আয়াত গোপন/উপেক্ষা/কুফরী করে তারা ও মুশরিকরা, কিছুতেই বিরত হবে না, যতক্ষন না তাদের কাছে সুস্পষ্ট দলিল-প্রমাণ আসবে।
আল্লাহর পক্ষ থেকে এক রাসূল বিশুদ্ধ সহিফাসমূহ পাঠ করে। [তহার=পরিচ্ছন্ন-বিশুদ্ধ ২৫:৪৮; ২:২২২]
যাতে নির্ভুল-সঠিক লেখা রয়েছে।
যাদেরকে কিতাব দেওয়া হয়েছিলো, তাদের কাছে সুস্পষ্ট দলিল-প্রমাণ আসার পরই তারা মতবিরোধে লিপ্ত হয়।
আর তাদেরকে কেবল এই নির্দেশই দেয়া হয়েছিল যে,তারা যেন নিখুঁতভাবে আল্লাহর ‘ইবাদাত করে তাঁরই জন্য নিজেদের জীবন ব্যবস্থাকে পরিশুদ্ধ-খাঁটি-বিশুদ্ধ করে, সংযোগ প্রতিষ্ঠা করে এবং খাঁটি/পরিশুদ্ধ হয়; আর এটিই হল সঠিক আদর্শ জীবন-ব্যবস্থা। [খালেছ=বিশুদ্ধ ১৬:৬৬; ১২:২৪; ১৯:৫১; ৩৭:৭৪; হানিফা=খাঁটি,একনিষ্ঠ,বিশুদ্ধ]
কিতাবধারী (ইহুদী,খ্রিষ্টান,সিয়া,সুন্নি) এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করে তারা চিরকাল জাহান্নামের আগুনে থাকবে। সকল সৃষ্টির মধ্যে তারাই নিকৃষ্ট।
নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও কর্মকে সংশোধন করেছে তারাই সৃষ্টির সেরা।
তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে চিরস্থায়ী জান্নাত, যাতে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি খুশি-সন্তুষ্ট-পরিতুষ্ট থাকবে এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। এটা (কেবল) তার জন্য যে তার রবকে ভয় করে।