Al-Qari'ah
The Calamity
11 versesMakkah
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
তাজকিয়া নফস · বাংলা
বিগ ব্যাঙ-মহাবিস্ফোরণ [ ক্বারিয়াহ-মহাবিস্ফোরণ ৬৯:৩-৯]
101:1
তাজকিয়া নফস · বাংলা
কী সেই মহাবিস্ফোরণ?
101:2
তাজকিয়া নফস · বাংলা
তুমি কি জান,কী সেই মহাবিস্ফোরণ?
101:3
তাজকিয়া নফস · বাংলা
(এটা সেই দিন) যেদিন মানুষ হবে অস্থির-দিশেহারা-বিক্ষিপ্ত কীট-পতঙ্গের মতো।
101:4
তাজকিয়া নফস · বাংলা
আর পাহাড়-পর্বতগুলো রঙ্গীন পশমের মত কম্পিত ও বিধ্বস্ত হবে।
101:5
তাজকিয়া নফস · বাংলা
তখন যার (মহৎ কাজের) পাল্লা ভারী হবে –
101:6
তাজকিয়া নফস · বাংলা
সে হাসি-খুশি আনন্দময় জীবন লাভ করবে।
101:7
তাজকিয়া নফস · বাংলা
আর যার (মহৎ কর্মের) পাল্লা হালকা হবে ।
101:8
তাজকিয়া নফস · বাংলা
তার বসবাসের গৃহ হবে হাবিয়া।
101:9
তাজকিয়া নফস · বাংলা
তুমি কি জান, সেটা কি?
101:10
তাজকিয়া নফস · বাংলা
(সেটা হল) দাউদাউ করে জ্বলা উত্তপ্ত আগুন।
101:11