সালাত, taqwa, و ل ص, mercy, ja…
Juz 30 · Page 597 · Hizb 60

Al-'Alaq

The Clot

19 versesMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

তাজকিয়া নফস · বাংলা

পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।

96:1
তাজকিয়া নফস · বাংলা

তিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। [23:13-14 32:7-9 76:2-3, 90:8-10 47:12 22:5]

96:2
তাজকিয়া নফস · বাংলা

পড়, আর তোমার রব মহাসম্মানিত।

96:3
তাজকিয়া নফস · বাংলা

তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন।

96:4
তাজকিয়া নফস · বাংলা

তিনি মানুষকে এমন জ্ঞান শিক্ষা দেন, যা সে জানত না।

96:5
তাজকিয়া নফস · বাংলা

সাবধান! নিশ্চয়ই মানুষ উগ্রতা-অবাধ্যতা-উচ্ছৃঙ্খলতা-নিয়মলঙ্ঘন করে থাকে।

96:6
তাজকিয়া নফস · বাংলা

কেননা সে নিজেকে মনে করে বেপরোয়া। [আছতাগনা=বেপরোয়া ৮০:৫; ৬৪:৬]

96:7
তাজকিয়া নফস · বাংলা

নিঃসন্দেহে তোমার রবের দিকেই (সকলকে) ফিরে যেতে হবে ।

96:8
তাজকিয়া নফস · বাংলা

তুমি কি তাকে দেখেছ যে বাধা দেয় ও নিষেধ করে?

96:9
তাজকিয়া নফস · বাংলা

এক বান্দাকে, যখন সে সংযুক্ত হয়? (নবী বা কুরআনের সাথে)

96:10
তাজকিয়া নফস · বাংলা

তুমি কি ভেবে দেখেছ (যাকে নিষেধ করা হচ্ছে) যদি সে হিদায়াতের উপর থাকে,

96:11
তাজকিয়া নফস · বাংলা

অথবা তাকওয়ার নির্দেশ দেয়? [তাকওয়া-সাবধানতা,সতর্কতা,সচেতনতা]

96:12
তাজকিয়া নফস · বাংলা

তুমি কি ভেবে দেখেছো! সে যদি মিথ্যা আরোপ করে আর মুখ ফিরিয়ে নেয় (কি পরিণাম হবে)।

96:13
তাজকিয়া নফস · বাংলা

সে কি জানেনা যে, নিঃসন্দেহে আল্লাহ (তার আচরণ) দেখছেন?

96:14
তাজকিয়া নফস · বাংলা

সাবধান, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাবো। [আমি তো আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমার রব এবং তোমাদেরও রব। ভূমিতে বিচরণকারী এমন কোনও প্রাণী নেই, যার ঝুঁটি তাঁর মুঠোয় নয়। নিশ্চয়ই আমার রব সরল পথে রয়েছেন। সুরা হুদ, আয়াত -৫৬]

96:15
তাজকিয়া নফস · বাংলা

মিথ্যাচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ।

96:16
তাজকিয়া নফস · বাংলা

অতএব, সে তার দোসরদের আর্তনাদ করে ডাকুক।

96:17
তাজকিয়া নফস · বাংলা

আমিও জাহান্নামের ফেরেশতাদের ডেকে পাঠাবো।

96:18
তাজকিয়া নফস · বাংলা

সাবধান, তুমি তার অনুসরণ করো না। আর তুমি পরম আনুগত্য কর এবং আমার সান্নিধ্যপ্রাপ্ত হও।

96:19