Al-Infitar
The Cleaving
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
যখন আসমান বিদীর্ণ হবে।
আর যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,
আর যখন সমুদ্রগুলো উত্তাল করে তোলা হবে
আর যখন কবরগুলো উন্মোচিত করা হবে।
তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে আর (যা সে) পেছনে রেখে এসেছে (অর্থাৎ নিজের সব কাজ জানতে পারবে)।
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুষম করেছেন এবং ইনসাফপূর্ণ করেছেন? [সে চায় দুনিয়ার সবাই তার সাথে ইনসাফ করুক] [95:4]
তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।
আফসোস! তোমরা জীবন বিধান-দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করছো।
আর নিশ্চয়ই তোমাদের উপর নিযুক্ত আছেন সংরক্ষক-তত্ত্বাবধায়কগণ।(যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ-আমল),
বিশেষ মর্যাদাসম্পন্ন (আমল-রেকর্ডকারী)-লেখকবৃন্দ।
যারা তোমরা যা করো, তা জানে (এবং তা লিখে রাখে)।
নিঃসন্দেহে পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নি‘আমাতে ভরা (জান্নাতের) মাঝে।
আর পাপীষ্ঠরা থাকবে জ্বলন্ত আগুনে (জাহান্নামে)।
(সত্যিকারের) দ্বীন/বিধান (কায়েমের) দিবসে তারা সেখানে প্রবেশ করবে। [ ২:১৩২,২৫৬; ৩:১৯,৭৩,৮৩,৮৫; ৪:১২৫,১৪৬; ৬:১৫৯] [২:২১]
—
আর কিসে তোমাকে জানাবে (সত্যিকারের) দ্বীন/বিধান (কায়েমের) দিবস কী?
আবারো (বলি), তুমি কি জান, (সত্যিকারের) দ্বীন/বিধান (কায়েমের) দিবস কী?
সেদিন কোন মানুষ অপরের জন্য কিছু করার মালিক হবে না; আর সেদিন সব বিষয়ের কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহরই (ইখতিয়ারে)।