সালাত, taqwa, و ل ص, mercy, ja…
Juz 30 · Page 599 · Hizb 60

Al-'Adiyat

The Courser

11 versesMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

তাজকিয়া নফস · বাংলা

সীমালঙ্ঘনকারীদের শপথ যারা ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে (জাহান্নাম বা জুলুমের দিকে)। [আদিয়াত=সীমালঙ্ঘন,বাড়াবাড়ি,শত্রুতা ২:৮৫; ৫:২; ২৮:২৮; ৬৮:১২; ৮৩:১ ; ৫৮:৮; ১০:৯০; ৬০:১,২; ৬১:১৪; ৪১:১৯,২৮; ২৮:১৫; ৯:৮৩,১১৪,১২০] [ওয়া= শপথ, দবহা=ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ১০০:১]

100:1
তাজকিয়া নফস · বাংলা

পেছন থেকে (অশান্তি ও জুলুমের) আগুন জ্বালায়। [অরইয়া=আড়ালে,পেছনে,লুকিয়ে ৩৩:৫৩; ৪২:৫১; ৪৫:১০; ৫৭:১৩; ৫৯:১৪; ৫:৩১; ৭:২০ ; কদহা = আগুনের ফুলকি=১০০:২]

100:2
তাজকিয়া নফস · বাংলা

পরিনামে হয় অন্যায় অত্যাচার দুঃশাসন । [ছাবহা=পরিণাম.পরিণতি=২৬:১১২ ; গইরি=অন্যায়,জুলুম ৩:১১২]

100:3
তাজকিয়া নফস · বাংলা

সেই (শোষণ ও জুলুমের) ধুলিকণা চারিদিকে উড়ে যায়।

100:4
তাজকিয়া নফস · বাংলা

এভাবে সবার মধ্যে তা ছড়িয়ে যায়। [জামিয়া= জমায়েত/একত্রিত/সবাই] ওছাত=মধ্যে,ভেতরে,সবচেয়ে সেরা ৬৮:২৮; ১০০:১০৫]

100:5
তাজকিয়া নফস · বাংলা

নিশ্চয়ই মানব জাতি তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।

100:6
তাজকিয়া নফস · বাংলা

নিঃসন্দেহে সে নিজেই এ বিষয়ের সাক্ষী।

100:7
তাজকিয়া নফস · বাংলা

এবং নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি লালসা ও ভালোবাসায় বড়ই আসক্ত। [ “(ধন-সম্পদ) বৃদ্ধির প্রতিযোগিতা তোমাদেরকে ভেলকি লাগিয়ে (আখিরাত) ভুলিয়ে রেখেছে।(জীবনভর তোমরা এমনটাই করতে থাক) যতক্ষণ না কবরে পৌঁছাও।”- সুরা তাকাসুর আয়াত-১,২]

100:8
তাজকিয়া নফস · বাংলা

তবে কি সে (সেই সময়ের কথা) জানে না, যখন কবরগুলোতে যা আছে তা উঠানো হবে।

100:9
তাজকিয়া নফস · বাংলা

আর (মানুষের) অন্তরে যা কিছু আছে তা প্রকাশ করে দেয়া হবে?

100:10
তাজকিয়া নফস · বাংলা

নিঃসন্দেহে সেদিন তাদের কি ঘটবে, তাদের রাব্ব খুব ভালো করেই জানেন।

100:11