Al-Humazah
The Traducer
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
সামনে ঠাট্রা-বিদ্রুপ-গালি ও পেছনে নিন্দা-কুৎসাকারীরা ধ্বংস হবে। [হামাজ=সামনে-গালিগালাজ-ধমক-উপহাস-ভৎসনা-অপমান-ঠাট্রা-বিদ্রুপ-ব্যঙ্গ-তিরস্কার-ধিক্কার-চেঁচামেচিঁ-দোষারোপ; লামাজ=অপবাদ-বদনাম-নিন্দা-কুৎসা-কলঙ্ক-চরিত্রহনন-দুর্নাম-চরিত্রহনন-কলঙ্ক রটনা-সমালোচনা]
যে ধন-সম্পদ জমা করে ও তা গুণে গুণে রাখে।
সে মনে করে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে।
কক্ষনো নয় অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা’য়। [যে দিন সে ধন-সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, তারপর তা দ্বারা তাদের কপাল, তাদের পাঁজর ও পিঠে দাগ দেওয়া হবে (এবং বলা হবে) এই হচ্ছে সেই সম্পদ, যা তোমরা নিজেদের জন্য জমা করে রাখতে। সুতরাং তোমরা যে সম্পদ জমা করে রাখতে, তার মজা ভোগ কর। [সুরা তাওবাহ-আয়াত-৩৬]
তুমি কি জানো? সেই হুতামা কী?
তা আল্লাহর প্রজ্বলিত আগুন।
যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।
নিশ্চয়ই তা তাদেরকে আবদ্ধ করে আটকে রাখবে।
উঁচু উঁচু খুটিঁতে।