সালাত, taqwa, و ل ص, mercy, ja…
Juz 30 · Page 586 · Hizb 59

At-Takwir

The Overthrowing

29 versesMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

তাজকিয়া নফস · বাংলা

যখন সূর্যকে নিষ্প্রভ করা হবে।

81:1
তাজকিয়া নফস · বাংলা

আর যখন নক্ষত্ররাজি নিভে যাবে।

81:2
তাজকিয়া নফস · বাংলা

আর যখন পাহাড়‑পর্বতগুলোকে চলমান করা হবে। [20:105, 56:5, 78:20]

81:3
তাজকিয়া নফস · বাংলা

আর যখন ঘনিষ্ঠ আত্মীয় সম্পর্ক উপেক্ষিত হবে। [ইশারা: আত্মীয়-স্বজন ৯:২৪; ২৬:২১৪; ৫৮:২২; ২২:১৩]

81:4
তাজকিয়া নফস · বাংলা

আর যখন বনের পশুগুলোকে একত্র করা হবে।

81:5
তাজকিয়া নফস · বাংলা

আর যখন সাগরকে প্রজ্জ্বলিত আগুনে পরিণত হবে।

81:6
তাজকিয়া নফস · বাংলা

আর যখন (নফস) আত্মাগুলোকে তার সঙ্গীর সাথে মিলিয়ে দেওয়া হবে।

81:7
তাজকিয়া নফস · বাংলা

আর যখন অন্যায়ভাবে যাকে হত্যা করা হয়েছে, তাকে জিজ্ঞাসা করা হবে।

81:8
তাজকিয়া নফস · বাংলা

81:9
তাজকিয়া নফস · বাংলা

আর যখন কিতাব/আমলনামাগুলো খোলা হবে।

81:10
তাজকিয়া নফস · বাংলা

আর যখন আসমানকে স্থানচ্যুত (অথবা আবরণমুক্ত) করা হবে।

81:11
তাজকিয়া নফস · বাংলা

আর যখন জাহান্নামকে ভীষণভাবে প্ৰজ্জ্বলিত করা হবে।

81:12
তাজকিয়া নফস · বাংলা

আর যখন জান্নাতকে কাছে আনা হবে।

81:13
তাজকিয়া নফস · বাংলা

তখন প্রত্যেক নফস জানতে পারবে সে কী (আমল) নিয়ে উপস্থিত হয়েছে!

81:14
তাজকিয়া নফস · বাংলা

আমি শপথ করছি (সময়,গ্রহ,নক্ষত্র এমন সব কিছুর) যা পেছনে সরে যায়।

81:15
তাজকিয়া নফস · বাংলা

যখন তা যেতে যেতে শেষ হয়ে আসে।

81:16
তাজকিয়া নফস · বাংলা

আর রাতেরও শপথ, যখন তা শেষ হয়।

81:17
তাজকিয়া নফস · বাংলা

আর ভোরবেলার কসম! যখন তা উদয় হতে থাকে।

81:18
তাজকিয়া নফস · বাংলা

নিশ্চয়ই এ কুরআন, এক সম্মানিত রাসূলের বাণী। [44:58, 69:40]

81:19
তাজকিয়া নফস · বাংলা

যে শক্তিশালী, আরশের অধিপতির কাছে মর্যাদাসম্পন্ন।

81:20
তাজকিয়া নফস · বাংলা

যাকে সেখানে মান্য করা হয় এবং (আল্লাহর) বিশ্বস্থ-বিশ্বাসভাজন।

81:21
তাজকিয়া নফস · বাংলা

আর তোমাদের সাহাবী পাগল নয়।

81:22
তাজকিয়া নফস · বাংলা

আর সে তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছে।

81:23
তাজকিয়া নফস · বাংলা

আর সে তো গায়েবের বিষয় সম্পর্কে কৃপণ নয়।।

81:24
তাজকিয়া নফস · বাংলা

আর তা কোন অভিশপ্ত শয়তানের বাণী নয়।

81:25
তাজকিয়া নফস · বাংলা

তাহলে তোমরা কোথায় যাচ্ছ?

81:26
তাজকিয়া নফস · বাংলা

এ কুরআন তো সমগ্র বিশ্ববাসীর জন্য জিকির-উপদেশ।

81:27
তাজকিয়া নফস · বাংলা

তার জন্য- যে তোমাদের মধ্যে (জান্নাতে যাওয়ার) সরল সঠিক পথে চলতে চায়। [1:5]

81:28
তাজকিয়া নফস · বাংলা

আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সমগ্র বিশ্ব জাহানের রব আল্লাহ ইচ্ছা করেন। [4:88, 74:56, 76:30]

81:29