সালাত, taqwa, و ل ص, mercy, ja…
Juz 30 · Page 596 · Hizb 60

Ad-Duhaa

The Morning Hours

11 versesMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

তাজকিয়া নফস · বাংলা

কসম (সকালের) উজ্বল কিরণের। [৭:৯৮; ২০:৫৯; ৭৯:২৯;৯১:১; ৭৯:৪৬]

93:1
তাজকিয়া নফস · বাংলা

কসম রাতের যখন তা হয় শান্ত-নিঝুম।

93:2
তাজকিয়া নফস · বাংলা

তোমার রব তোমাকে ছেড়ে যাবেন না/ত্যাগ করবেন না। আর অসন্তুষ্টও হবেন না।

93:3
তাজকিয়া নফস · বাংলা

তোমার আগামীর ভবিষ্যৎ গত হওয়া অতীতের চেয়ে সুন্দর-উৎকৃষ্ট। [খায়ের:-শ্রেয়-কল্যাণকর-মঙ্গলময়-দারুণ-সেরা-মনোরম-অত্যুত্তম-অসাধারণ-বিশিষ্ট-উৎকৃষ্ট-প্রশংসনীয়-মনোহর-মধুর-মনোজ্ঞ,রমণীয়-মোহনীয়-অনুপম-উত্তম-দারুণ-সুন্দর-মনোরম-চমৎকার-মনোমুগ্ধকর-আকর্ষণীয়-অসাধারণ-অতুলনীয়-] [আখিরাত:-পরবর্তী সময়- ইসলামিক ফাউন্ডেশন+মুফতি তকি উসমানি,আহসানুল বয়ান,তাইসিরুল কুরআন।]

93:4
তাজকিয়া নফস · বাংলা

আর শীঘ্রই তোমার রব তোমাকে এতবেশী দেবেন যে, তুমি উচ্ছ্বসিত-উৎফুল্ল-খুশিতে আত্মহারা হয়ে যাবে। [আ’তঅ:-আনন্দিত-প্রফুল্ল-সন্তুষ্ট-উল্লসিত-উচ্ছ্বসিত-পরিতৃপ্ত-তৃপ্ত-হাসিখুশি-উৎফুল্ল]

93:5
তাজকিয়া নফস · বাংলা

তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? তারপর আশ্রয় দিয়েছেন। [আল্লাহর সামনে দাঁড়াবো সবাই এতিম,নিঃসঙ্গ,একাকী :-6:94, 19:95]

93:6
তাজকিয়া নফস · বাংলা

আর তিনি তোমাকে পেয়েছিলেন পথভ্রষ্ট অবস্থায়। তারপর (হেদায়েতের সঠিক) পথ দেখিয়েছেন। [দললা:-পথভ্রষ্ট:-১:৭; ৫:৬০; ৭:১৭৯;২৫:৩৪,৪২,৪৪;৪:৬০,৮৮,১১৩,১১৯,১৩৬,১৪৩;৭:৩৮,১৫৫,১৭৮,১৮৬;১৩:২৭,৩৩;১৪:৪,২৭,৪০]

93:7
তাজকিয়া নফস · বাংলা

তিনি তোমাকে পেয়েছিলেন অভাবগ্রস্ত-দরিদ্র-নিঃস্ব অবস্থায়। এরপর (তোমাকে) ধন-সম্পদশালী-বিত্তবান-ধনী বানিয়ে দিলেন। [আইল:-অভাবগ্রস্ত,দরিদ্র,নিঃস্ব ৯;২৮,৯৩:৮; গণি:- ধনি,ধন-সম্পদশালী ৩:১৮১: ৪:১৩৫; ৯:৯৩; ৫৯:৭]

93:8
তাজকিয়া নফস · বাংলা

সুতরাং তুমি ইয়াতীমের প্রতি নির্মম-নিষ্টুর-কঠোর হয়ো না। [কাহহার:- নির্মম-নিষ্টুর-নির্দয়-পাষাণ-রুক্ষ-দয়াহীন-নৃশংস-হিংস্র-রুঢ়-পাষন্ড-কঠোর]

93:9
তাজকিয়া নফস · বাংলা

আর সাহায্যপ্রার্থী-ভিক্ষুক বা প্রশ্নকারীকে ধমক বা বকা দিওনা।

93:10
তাজকিয়া নফস · বাংলা

আর তোমার রবের নিয়ামতের হাদিস বর্ণনা করো। [কুরআনই মহান আল্লাহ প্রদ্ত্ত সবচেয়ে বড় নিয়ামত। সুরা ইউনুসের ৫৭ আয়াতে আল্লাহ বলেন- “হে মানব জাতি-তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক উপদেশবাণী ও অন্তরের রোগের চিকিৎসা-শিফা আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত।সুরা যুমারের ২৩ আয়াতে এই কুরআনকেই আহসানাল হাদিস বলা হয়েছে।সুরা জাসিয়ার ৬ আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আল্লাহর আয়াতের পর তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? রাসুলের দায়িত্ব এই আহসানাল হাদীস প্রচার,প্রসার ও পৌঁছে দেয়া। সুরা মায়েদা ৬৭ ও ৯৯ আয়াতে যা পরিষ্কার।]

93:11