সালাত, taqwa, و ل ص, mercy, ja…
Juz 30 · Page 593 · Hizb 60

Al-Fajr

The Dawn

30 versesMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

তাজকিয়া নফস · বাংলা

ভোরের শপথ।

89:1
তাজকিয়া নফস · বাংলা

শপথ দশ রাতের ।

89:2
তাজকিয়া নফস · বাংলা

শপথ জোড় ও বেজোড়ের।

89:3
তাজকিয়া নফস · বাংলা

শপথ রাতের, যখন তা চলে যেতে থাকে।

89:4
তাজকিয়া নফস · বাংলা

এর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন-জ্ঞানীর জন্য কোন শপথ আছে?

89:5
তাজকিয়া নফস · বাংলা

তুমি কি দেখনি তোমার রব কি করেছিলেন ‘আদ জাতির সাথে? [7:65–72]

89:6
তাজকিয়া নফস · বাংলা

সুউচ্চ প্রাসাদের অধিকারী ইরাম জাতির সাথে? [46:21]

89:7
তাজকিয়া নফস · বাংলা

যার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নি? [26:128–134]

89:8
তাজকিয়া নফস · বাংলা

আর (কী আচরণ করেছেন সামুদ জাতির)- সাথে যারা উপত্যকায় পাথর কেটে ঘরবাড়ি নির্মাণ করেছিল। [7:74, 15:82]

89:9
তাজকিয়া নফস · বাংলা

এবং (কী আচরণ করেছেন) বহু সৈন্য শিবিরের অধিপতি ফির‘আউনের সাথে – [20:43, 38:12, 43:78–79]

89:10
তাজকিয়া নফস · বাংলা

যারা দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল। [2:256, 4:60, 4:76, 16:36]

89:11
তাজকিয়া নফস · বাংলা

আর সেখানে তারা ব্যাপক বিপর্যয় বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।

89:12
তাজকিয়া নফস · বাংলা

ফলে তোমার রব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন।

89:13
তাজকিয়া নফস · বাংলা

নিশ্চয়ই তোমার রব সবার উপর সতর্ক দৃষ্টি রাখছেন।

89:14
তাজকিয়া নফস · বাংলা

মানুষ তো এমন যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন মর্যাদা ও নিয়ামত দান ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।’

89:15
তাজকিয়া নফস · বাংলা

আর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিযিক সংকুচিত ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে লাঞ্ছিত-অপমানিত করেছেন।’

89:16
তাজকিয়া নফস · বাংলা

না (রিজিক) কক্ষনো (মান-সম্মানের মানদন্ড) নয়, বরং তোমরা ইয়াতীমের প্রতি সম্মানজনক আচরণ কর না।

89:17
তাজকিয়া নফস · বাংলা

আর তোমরা অভাবগ্রস্ত-দরিদ্রকে খাবার খাওয়াতে একে অন্যকে উৎসাহিত করো না।

89:18
তাজকিয়া নফস · বাংলা

আর তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ পুরোপুরি খেয়ে ফেল।

89:19
তাজকিয়া নফস · বাংলা

আর তোমরা ধনসম্পদকে অতিরিক্ত/খুব বেশী ভালবাসো।

89:20
তাজকিয়া নফস · বাংলা

না না (এটা মোটেই ঠিক নয়), (কেয়ামতের কথা স্মরণ করো) যখন পৃথিবীকে চূর্ণ-বিচূর্ণ করা হবে।

89:21
তাজকিয়া নফস · বাংলা

আর যখন তোমার রব তাশরিফ রাখবেন আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে।

89:22
তাজকিয়া নফস · বাংলা

আর সে দিন জাহান্নামকে (সামনাসামনি) নিয়ে আসা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এ উপলব্ধি তার কী কাজে আসবে?

89:23
তাজকিয়া নফস · বাংলা

সে বলবে, “হায়, আফসোস, আমার (এখনকার চিরস্থায়ী) জীবনের জন্য আমি যদি কিছু (সৎকর্ম) আগে পাঠাতাম!”

89:24
তাজকিয়া নফস · বাংলা

বস্তুত সেদিন (পাপিষ্ঠ জালিমদের) তিনি যে শাস্তি দেবেন তেমন (ভয়ংকর কঠিন) শাস্তি কেউ দিতে পারে না।

89:25
তাজকিয়া নফস · বাংলা

এবং তিনি যেভাবে বাঁধবেন তেমন (শক্ত কঠিন) বাঁধনে কেউ বাঁধতে পারে না। [7:157]

89:26
তাজকিয়া নফস · বাংলা

(অপর দিকে পূণ্যবান ব্যক্তিকে বলা হবে) হে প্রশান্ত নফস! [13:28, 91:9]

89:27
তাজকিয়া নফস · বাংলা

তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।

89:28
তাজকিয়া নফস · বাংলা

অতঃপর আমার (প্রিয়) বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।

89:29
তাজকিয়া নফস · বাংলা

আর আমার জান্নাতে প্ৰবেশ কর।

89:30