সালাত, taqwa, و ل ص, mercy, ja…
Juz 30 · Page 595 · Hizb 60

Ash-Shams

The Sun

15 versesMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

তাজকিয়া নফস · বাংলা

শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের।

91:1
তাজকিয়া নফস · বাংলা

শপথ চাঁদের, যখন তা সূর্য কিরণ তেলাওয়াত করে/পাঠ করে/প্রকাশ করে।

91:2
তাজকিয়া নফস · বাংলা

শপথ দিনের যখন তা সূর্য কিরণ উদ্ভাসিত করে।

91:3
তাজকিয়া নফস · বাংলা

শপথ রাতের, যখন তা সূর্য কিরণ আচ্ছাদিত করে।

91:4
তাজকিয়া নফস · বাংলা

শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর।

91:5
তাজকিয়া নফস · বাংলা

শপথ জমিনের এবং যিনি তা (আসমানে) ভাসিয়ে রেখেছেন তাঁর। [এখানে ত্বহাহা এর অর্থ বিস্তৃত হবেনা। ৮৮:২০ ; ৭৯:৩০ এ একই অর্থ।]

91:6
তাজকিয়া নফস · বাংলা

শপথ নফসের এবং তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন।

91:7
তাজকিয়া নফস · বাংলা

তারপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান ইলহাম করে সতর্ক করেছেন।

91:8
তাজকিয়া নফস · বাংলা

নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে (তার নফসকে) পরিশুদ্ধ করেছে।

91:9
তাজকিয়া নফস · বাংলা

আর সে-ই ব্যর্থ হয়েছে, যে তাঁর (নাফস)-কে নোংরা-ময়লা-কলঙ্কিত-কলুষিত-দুষিত করেছে।

91:10
তাজকিয়া নফস · বাংলা

সামূদ জাতি সীমালঙ্ঘন করে (আল্লাহর আদেশ) প্রত্যাখ্যান করেছিল।

91:11
তাজকিয়া নফস · বাংলা

যখন তাদের সবচেয়ে হতভাগ্য (নিষ্ঠুর) ব্যক্তিটি (একটি মাত্র আদেশ লঙ্ঘনে) তৎপর হয়ে উঠল।

91:12
তাজকিয়া নফস · বাংলা

তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিল, তোমরা আল্লাহর উষ্ট্রীকে পানি পান করতে দাও।

91:13
তাজকিয়া নফস · বাংলা

কিন্তু তারা প্রত্যাখ্যান করলো ও উষ্ট্রীকে হত্যা করলো। পরিণামে তাদের রব তাদের পাপের কারনে তাদেরকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিলেন।

91:14
তাজকিয়া নফস · বাংলা

আর তিনি তার যে কোন কাজের পরিণাম-প্রতিশোধের ভয় করেন না।

91:15