সালাত, taqwa, و ل ص, mercy, ja…
Juz 30 · Page 590 · Hizb 59

Al-Buruj

The Mansions of the Stars

22 versesMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

তাজকিয়া নফস · বাংলা

গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের শপথ।

85:1
তাজকিয়া নফস · বাংলা

আর প্রতিশ্রুত দিনের, যার ওয়াদা করা হয়েছে।

85:2
তাজকিয়া নফস · বাংলা

আর সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে ।

85:3
তাজকিয়া নফস · বাংলা

ধ্বংস হয়েছিল কুন্ডের অধিপতিরা –

85:4
তাজকিয়া নফস · বাংলা

যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ-জ্বলন্ত আগুন।

85:5
তাজকিয়া নফস · বাংলা

যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল।

85:6
তাজকিয়া নফস · বাংলা

আর তারা মুমিনদের সাথে যা করা হয়েছিলো তার প্রত্যক্ষদর্শী-স্বাক্ষী।

85:7
তাজকিয়া নফস · বাংলা

আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।

85:8
তাজকিয়া নফস · বাংলা

আসমানসমূহ ও যমীনের রাজত্ব যাঁর, আর সেই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী-শহীদ তথা স্বাক্ষী।

85:9
তাজকিয়া নফস · বাংলা

নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের নির্যাতন করে, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আবার বলছি তাদের জন্য রয়েছে জাহান্নামের জ্বলন্ত আগুনে দগ্ধ হওয়ার শাস্তি।

85:10
তাজকিয়া নফস · বাংলা

নিঃসন্দেহে যারা ঈমান আনে এবং কর্মকে সংশোধন করে তাদের জন্য রয়েছে জান্নাত। যার নিচে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই বিরাট সফলতা।

85:11
তাজকিয়া নফস · বাংলা

নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন।

85:12
তাজকিয়া নফস · বাংলা

তিনিই প্রথমবার সৃষ্টি করেন (পরিশেষে তার কাছেই) ফিরিয়ে আনেন।

85:13
তাজকিয়া নফস · বাংলা

আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।

85:14
তাজকিয়া নফস · বাংলা

‘আরশের অধিপতি, মহা সম্মানিত-মহামহিম।

85:15
তাজকিয়া নফস · বাংলা

তিনি যা ইচ্ছে তা-ই করেন ।

85:16
তাজকিয়া নফস · বাংলা

তোমার কাছে কি সৈন্যবাহিনীর হাদীস এসে পৌঁছেছে?

85:17
তাজকিয়া নফস · বাংলা

ফির‘আউন ও ছামুদ (-এর বাহিনীর)-? (আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক-লস্কর কোন কাজে আসেনি)।

85:18
তাজকিয়া নফস · বাংলা

তবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলেছে।

85:19
তাজকিয়া নফস · বাংলা

তবে আল্লাহ তাদেরকে সবদিক থেকে ঘিরে রেখেছেন।

85:20
তাজকিয়া নফস · বাংলা

বরং এই পঠিত কুরআন বড়ই মর্যাদাসম্পন্ন।

85:21
তাজকিয়া নফস · বাংলা

সুরক্ষিত ফলকে। [ লাওহে- তক্তা / ফলক ৭:১৪৫,১৫০,১৫৪; 15:9, 56:78; 41:42 ]

85:22