সালাত, taqwa, و ل ص, mercy, ja…
Juz 30 · Page 591 · Hizb 60

Al-A'la

The Most High

19 versesMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

তাজকিয়া নফস · বাংলা

তোমার সুমহান রবের নামের প্রচারে ব্যস্ত হয়ে যাও। [ছাবহ-প্রচন্ড ব্যস্ততা,সাঁতার কাটা-৭৩:৭; ৭৯;৩] [২০:৯-৩৩]

87:1
তাজকিয়া নফস · বাংলা

যিনি (সবকিছু) সৃষ্টি করেছেন ও সুষম করেছেন তারপর সুবিন্যস্ত-সুঠাম করেছেন।

87:2
তাজকিয়া নফস · বাংলা

যিনি (সবকিছু) সুপরিমিত করেছেন তারপরে হিদায়াতের সঠিক পথ দেখিয়েছেন।

87:3
তাজকিয়া নফস · বাংলা

আর যিনি (ভূমি থেকে সবুজ) তৃণ উৎপন্ন করেন।

87:4
তাজকিয়া নফস · বাংলা

তারপর তা ধূসর কালো আবর্জনায় পরিণত করেন। [18:45]

87:5
তাজকিয়া নফস · বাংলা

আমি তোমাকে পড়াবো, ফলে তুমি কখনো ভুলবে না –

87:6
তাজকিয়া নফস · বাংলা

আল্লাহ চান যে, তুমি কখনো ভুলবে না। নিশ্চয়ই তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে। [ইল্লা যখন আল্লার ইচ্ছা বোঝায় তখন এর অর্থ হয় কখনো না। যেমন সুরা আর রাহমান আয়াত-৩৩-“হে জিন ও মানবজাতি, যদি তোমরা আসমানসমূহ ও যমীনের সীমানা থেকে বের হতে পার, তাহলে বের হও। কিন্তু তোমরা তো প্রচন্ড শক্তি দিয়েও কখনো বের হতে পারবে না।” আরো দেখুন 11:107-108, 39:68, 55:33, 87:6-7]

87:7
তাজকিয়া নফস · বাংলা

আমি তোমার জন্য সহজপথ (কুরআন অনুসরণ করা) সহজ করে দেব। [৬:১০৬; ৪৬:৯; ৭:৩; ৪:১০৫; ৫:৪৮; ৪৩:৪৩; ৫০:৪৫; ২৫:৫২; ৬:১৯; ১০:১৫]

87:8
তাজকিয়া নফস · বাংলা

অতএব, তুমি (কুরআনের আয়াত তাদের) স্মরণ করাতে থাকো, নিশ্চয়ই স্মরণ করানোতে উপকার রয়েছে।

87:9
তাজকিয়া নফস · বাংলা

যে (অন্তর থেকে আল্লাহকে) ভয় করে সে তো (কুরআনের) উপদেশ গ্রহণ করবে-মেনে চলবে।

87:10
তাজকিয়া নফস · বাংলা

আর যে চরম হতভাগ্য, সে এড়িয়ে যাবে।

87:11
তাজকিয়া নফস · বাংলা

সে ভয়াবহ জ্বলন্ত অগ্নিকুন্ডে দগ্ধ হবে।

87:12
তাজকিয়া নফস · বাংলা

তারপর সেখানে, সে মরবেও না বাঁচবেও না। [14:17 “সে তা খুব কষ্ট করে গিলতে চেষ্টা করবে, আর খুব কমই গিলতে পারবে।মৃত্যু যন্ত্রণা চতুর্দিক থেকে তার কাছে ধেয়ে আসবে অথচ তার মৃত্যু ঘটবে না এরপর সে কঠোর শাস্তি ভোগ করতেই থাকবে।” আরো দেখুন 20:74, 74:28-29]

87:13
তাজকিয়া নফস · বাংলা

নিঃসন্দেহে সে সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে। [যাকাত=আত্মশুদ্ধি-নিষ্পাপ-নিষ্কলঙ্ক-নির্দোষ-পাপমুক্ত-মাছুম-খাটি-বিশুদ্ধ-পরিশুদ্ধ-নির্মল-নিখুত-নির্ভেজাল- শুদ্ধ-পবিত্রতা-পরিশুদ্ধতা 18:81, 92;18, 79:18, 19:13, 19:31, 18:19, 2:129,251; 3:164; 62:2; 35:18; 20:76; 87:14; 91:9; 9:103; 23:4; 53:32; 4:49; 24:21,30; 2:174; 4:77]

87:14
তাজকিয়া নফস · বাংলা

আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর (রবের কিতাব কুরআনের সাথে) সংযুক্ত হবে।

87:15
তাজকিয়া নফস · বাংলা

কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছো। [2:201, 3:147, 4:134, 7:156, 10:64,17:72, 28:77, 42:22]

87:16
তাজকিয়া নফস · বাংলা

অথচ আখিরাতই উৎকৃষ্ট ও চিরস্থায়ী।

87:17
তাজকিয়া নফস · বাংলা

আগের (আসমানী) কিতাবগুলোতে এ কথাই (লিপিবদ্ধ) ছিলো।

87:18
তাজকিয়া নফস · বাংলা

ইব্রাহীম ও মূসার কিতাবগুলোতেও।

87:19