সালাত, taqwa, و ل ص, mercy, ja…
Juz 30 · Page 600 · Hizb 60

At-Takathur

The Rivalry in world increase

8 versesMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

তাজকিয়া নফস · বাংলা

(ধন-সম্পদ) বৃদ্ধির প্রতিযোগিতা তোমাদেরকে ভেলকি লাগিয়ে (আখিরাত) ভুলিয়ে রেখেছে।

102:1
তাজকিয়া নফস · বাংলা

(জীবনভর তোমরা এমনটাই করতে থাক) যতক্ষণ না কবরে পৌঁছাও।

102:2
তাজকিয়া নফস · বাংলা

এটা কখনও উচিত নয়। তোমরা শীঘ্রই তা জানতে পারবে।

102:3
তাজকিয়া নফস · বাংলা

আবার বলি, এটা মোটেই উচিত নয়, তোমরা শীঘ্রই তা জানতে পারবে।

102:4
তাজকিয়া নফস · বাংলা

সাবধান! তোমরা যদি নিশ্চিতভাবে (ধন-সম্পদ জমানোর পরিণতি) জানতে (তাহলে এ কাজ করতে না)।

102:5
তাজকিয়া নফস · বাংলা

তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। [29:54, প্রত্যেক দর্শকের সামনে জাহান্নামকে প্রকাশ করা হবে।- সুরা নাজিয়াত- আয়াত-৩৬; 82:16]

102:6
তাজকিয়া নফস · বাংলা

আবার বলি, তোমরা তা অবশ্যই নিজ চোখে দৃঢ় বিম্বাসের সাথে দেখবে।

102:7
তাজকিয়া নফস · বাংলা

তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে সকল নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। [21:13]

102:8